আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ মোদকের পুত্র বিশ্বজিৎ মোদকের বিবাহ সম্পন্ন

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:২৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১১:৪১:৪৫ অপরাহ্ন
বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ মোদকের পুত্র বিশ্বজিৎ মোদকের বিবাহ সম্পন্ন
হবিগঞ্জ, ১৪ ডিসেম্বর : অধুনালুপ্ত দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ মোদকের একমাত্র পুত্র বিশ্বজিৎ মোদকের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার জেলার বাউরভাগ এলাকার বাসিন্দা সুকেশ চন্দ্র পালের কন্যা বন্যা রাণী পালের সঙ্গে গতকাল ১৩ ডিসেম্বর এই শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার শহরের পালকী কমিউনিটি সেন্টারে ধর্মীয় রীতি ও সামাজিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের আত্মীয়স্বজন ছাড়াও শহরের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ প্রদান করেন। অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ বিরাজ করে এবং অতিথিদের আপ্যায়নে ছিল বিশেষ আয়োজন। উপস্থিত অতিথিরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের কামনা করেন।
এদিকে, বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর রাত ৮টায় হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার অনামিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে ।
উল্লেখ্য, বর বিশ্বজিৎ মোদক ধর্মীয় সম্পর্কের সূত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম সুপ্রভাত মিশিগান সম্পাদকের ভাগিনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি