আমেরিকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায়

হাদির ওপর হামলার প্রতিবাদে মিশিগানে দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১২:২৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১২:২৯:২১ পূর্বাহ্ন
হাদির ওপর হামলার প্রতিবাদে মিশিগানে দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা
ওয়ারেন, ১৬ ডিসেম্বর : জুলাই অভ্যুত্থানের অগ্রভাগের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বাংলাদেশি আমেরিকান ফোরামের উদ্যোগে গত ১৪ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় ওয়ারেন সিটির ইসলামিক সেন্টার অফ ওয়ারেনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি হামিদ খানের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুমিনুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এবাদুল ইসলাম, গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি জনাব গিয়াস তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জনাব হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভার শেষ পর্বে আহত শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন মসজিদ আল ফাতহের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাসিত। পরে ওসমান হাদির স্মরণে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিচালক জনাব শফিকুল ইসলাম রুবেল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে

ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে