আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

প্রবাসেও অটুট গ্রামবাংলার শীত, মিশিগানে ‘পৌষালী সন্ধ্যা’ 

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১২:৩০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১২:৩০:৩৮ পূর্বাহ্ন
প্রবাসেও অটুট গ্রামবাংলার শীত, মিশিগানে ‘পৌষালী সন্ধ্যা’ 
হ্যামট্টাম্যাক, ১৬ ডিসেম্বর : বাঙালির শীত মানেই পিঠ-পুলি। হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের শীতের সেই চেনা আমেজ ধরে রাখতে মিশিগানে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ‘পৌষালী সন্ধ্যা ও পিঠা উৎসব’। রোববার বাংলাদেশ অ্যাভিনিউ হিসেবে পরিচিত হ্যামট্টাম্যাক শহরের গেট অব কলাম্বাসে এই ‘পৌষালী সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। শুধু পিঠাই নয়, অনুষ্ঠানে ছিল নাচ, গান, যাত্রাপালা ও ছোট নাটকসহ বাংলাদেশের শীতকালীন নানা সাংস্কৃতিক পরিবেশনা। 
ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয় দিবসকে সম্মান জানিয়ে কোরাস গান এবং মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ছোট নাটক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।  অনুষ্ঠানে ছিল লাইভ পিঠা তৈরির আয়োজন। ভাপা, পাটিসাপটা ও নানা ধরনের শীতের পিঠা। পাশাপাশি ছিল নাচ, গান, যাত্রাপালা ও ছোট নাটকসহ বাংলাদেশের শীতকালীন নানা সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে অংশ নেন ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ নানা পেশার মানুষেরা। একের পর এক পরিবেশনায় ফুটে ওঠে বাংলাদেশের শীতকালীন সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য। নানা পরিবেশনায় মুখর ছিল অনুষ্ঠান। 

অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট ডাক্তার মোহাম্মদ হোসেইন ও তার সহধর্মিণী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফারহানা ইলোরা হোসেইন জানান, বাংলাদেশের শীত আর আমেরিকার শীত এক নয়। বাংলাদেশের শীতকালের বিশেষ আবহ হলো গণকুয়াশা, হিমেল হাওয়া, মিষ্টি রৌদ্র, আর গ্রামেগঞ্জে পিঠা পুলির নবান্ন উৎসব ও যাত্রাপালা। 
মিশিগানের শীতের বৈশিষ্ট্য হলো ঝরাপাতা, বরফ, শূন্যের নিচে তাপমাত্রা, স্নো ঢাকা রাস্তায় অতি সাবধানে গাড়ি চালানো, ঘরে গরম কফির উষ্ণতা, কিছুটা বিষণ্ণতা, টিভির পর্দায় চোখ রেখে সময় কাটানো আর বছর শেষে ক্রিসমাস ও নিউ ইয়ারের আলোকসজ্জা সেলিব্রেশন উপভোগ করা। 
তিনি বলেন, সেই পার্থক্যের মাঝেই আমরা চেষ্টা করেছি দেশের শীতের স্বাদ আর আবেগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে। শীত আর সংস্কৃতির মেলবন্ধনে মিশিগানের এই ‘পৌষালী সন্ধ্যা ও পিঠা উৎসব ‘ প্রমাণ করে-বিদেশে থাকলেও শেকড়ের টান কখনো ম্লান হয় না।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন