আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

বুধে ভাগ্য নির্ধারণ যুক্তরাষ্ট্রের! 

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ০১:৩২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ০১:৩২:২৩ অপরাহ্ন
বুধে ভাগ্য নির্ধারণ যুক্তরাষ্ট্রের! 
ওয়াশিংটন, ২৯ মে : এই যাত্রায় কি বেঁচে গেল সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র? বাইডেন-ম্যাকার্থির স্পেশাল মিটিং থেকে বেরোলো কোন সমাধান সূত্র? না এখনও সেফ জোনে নেই, বুধের ভোটেই যুক্তরাষ্ট্রের ভাগ্য নির্ধারণ। গুড নিউজের অপেক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। যুক্তরাষ্ট্রের সরকার চরম অচলাবস্থার মধ্যে আটকে আছে। যা শুধু তাদের জন্য নয়, বিশ্ব অর্থনীতির জন্য একটা মারাত্মক রিস্ক ফ্যাক্টর। কিন্তু, এরমধ্যেই হাওয়া বদল। ঋণ সীমা বাড়াতে দীর্ঘ আলোচনার পর অবশেষে একমত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি। বুধবার চুক্তির ওপর ভোট হবে।
মার্কিন ফেডারেল সরকারের ঋণ সীমা বাড়াতে একটা অস্থায়ী চুক্তি হয়েছে। কি আছে ওই চুক্তিতে? চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ঋণ সীমা স্থগিত থাকবে। আগামী দুই বছরের বাজেটে ব্যয় কমানো, কোভিড তহবিলে থাকা অব্যবহৃত অর্থ অন্য খাতে ব্যবহার করা, জ্বালানি খাতে ব্যয় বাড়ানো এবং দরিদ্রদের জন্য খাদ্য সাহায্যের বিষয়ে সমঝোতা হয়েছে চুক্তিতে। তাছাড়া, বেসামরিক খাতে ব্যয় ১ শতাংশ হ্রাসের কথাও বলা হয়েছে চুক্তিতে। বিলটিতে কংগ্রেসের সমর্থন পেতে এখনও অনেক কাজ বাকি বলে দাবি ম্যাকার্থির। লিখিত চুক্তির ওপর বুধবার ভোট হতে পারে, তবে অবশ্যই এটা একটা ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ ইতিমধ্যেই জানিছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যা মার্কিন জনগণের জন্যেও সুসংবাদ।
একটা বিষয় বলতেই হচ্ছে ঋণ বাড়াতে একমতে পৌঁছালেও। কোনো উদযাপন ছাড়াই চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। এর থেকে একটা জিনিস পরিষ্কার, একমতে পৌঁছাতে দুপক্ষের মধ্যে বেশ তিক্ততা হয়েছে। তবে, এর আগে বলা হয়েছিল জাতীয় ঋণের সীমা বৃদ্ধি করতে না পারলে মার্কিন যুক্তরাষ্ট্র খেলাপি হয়ে পড়বে। দেশটার অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, সেই দিনটা ৫ জুন। তার আগেই বাইডেন ও ম্যাকার্থির মধ্যে সমঝোতা হওয়ায় যুক্তরাষ্ট্র ঋণখেলাপি হয়ে পড়া এড়াতে যাচ্ছে এবারের মতো। শেষ সময়ের দিন কয়েক আগেই অবশেষ তাঁরা সমঝোতায় পৌঁছালেন। উল্লেখ্য, বিবিসির রিপোর্টেই অবশ্য এই ইঙ্গিত মিলেছিল। যত বিশেষজ্ঞের সঙ্গে এই নিয়ে কথা হয়েছিল, তাঁরা কেউই মনে করেন নি যে, যুক্তরাষ্ট্র ঋণ-খেলাপি হবে। সেক্ষেত্রে, বলতেই হচ্ছে এ যাত্রায় বেঁচে গেল যুক্তরাষ্ট্র।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড