আমেরিকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ

হ্যামট্যাম্যাক শহরে বেগম খালেদা জিয়ার নামে সড়ক নামকরণ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১০:২০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১০:২০:৫৯ অপরাহ্ন
হ্যামট্যাম্যাক শহরে বেগম খালেদা জিয়ার নামে সড়ক নামকরণ
হ্যামট্যাম্যাক, ৮ জানুয়ারি: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে হ্যামট্যাম্যাক শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। শহরের প্রাচীন ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে।
শহরের জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশকে বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পেয়েছে। সিটি কাউন্সিলে বর্তমানে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য আছেন, যাদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টার ফলে এই নামকরণ সম্ভব হয়েছে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন।
হ্যামট্যাম্যাক শহরটি তার বহুজাতিক ও বৈচিত্র্যময় জনসংখ্যার জন্য পরিচিত, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে শহরের সামাজিক ও সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এই নামকরণকে আনন্দ ও গর্বের সঙ্গে গ্রহণ করেছে।
সিটি প্রশাসন আশা প্রকাশ করেছে যে, বেগম খালেদা জিয়ারের নামে এই নামকরণ নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ও নেত্রীদের ভূমিকা সম্পর্কে সচেতন করবে এবং শহরের আন্তর্জাতিক ও সাংস্কৃতিক সমন্বয়কে আরও দৃঢ় করবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে বর্ণিল আয়োজনে ইউএসবি বৈশাখী উৎসব

মিশিগানে বর্ণিল আয়োজনে ইউএসবি বৈশাখী উৎসব