আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

শীর্ষ সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের সংলাপ, ‘মাননীয়’ সম্বোধন বারণ

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৩:২৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৩:২৪:৫৪ অপরাহ্ন
শীর্ষ সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের সংলাপ, ‘মাননীয়’ সম্বোধন বারণ
ঢাকা, ১০ জানুয়ারি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে অনুরোধ করেন, তার নামের আগে “মাননীয়” শব্দটি ব্যবহার না করার জন্য। 
তারেক রহমান অনুষ্ঠানে মঞ্চে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে করমর্দন এবং কুশল বিনিময় করেন। মঞ্চে লাল ফিতা দিয়ে ঘেরা বেষ্টনী দেখে তিনি তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। বক্তৃতার সময় কেউ তাকে “মাননীয়” সম্বোধন করলে তিনি মাইকে বললেন, “আমার নামের আগে মাননীয় বলবেন না।”
তারেক রহমান বলেন, দেশে ফিরে তিনি নতুন প্রজন্মের মধ্যে আশা ও গাইডেন্সের অভাব লক্ষ্য করেছেন। তিনি আশ্বস্ত করেন যে, আগামী নির্বাচনে বিএনপি জনগণের সামনে তাদের পরিকল্পনা উপস্থাপন করবে এবং দেশের সমস্যা সমাধানে কাজ করবে।
অনুষ্ঠানে দেশটির বিভিন্ন শীর্ষ সাংবাদিক ও সম্পাদক তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং গণতান্ত্রিক রাজনীতি ও সাংবাদিকতার পরিবেশ উন্নয়নের প্রত্যাশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সাংবাদিক ও সম্পাদকরা তারেক রহমানের ব্যক্তিত্ব, জনপ্রিয়তা ও পরিবর্তন সম্পর্কে মন্তব্য করেন। যেসব মন্তব্য করা হয় তার মধ্যে রয়েছে তারেকের ব্যক্তিগত পরিবর্তন, বাংলাদেশের ১৭ বছরের মিডিয়া ও রাজনৈতিক পরিস্থিতি, এবং গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ গঠনের গুরুত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ দৈনিক ও সংবাদপত্রের সম্পাদক ও উর্ধ্বতন কর্মকর্তা, যাদের মধ্যে ছিলেন- যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান,  ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ এজ সম্পাদক ও এডিটরস কাউন্সিলের সভাপতি নূরুল কবীর, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী,  দৈনিক ইনকিলাবের এ এম এম বাহাউদ্দীন, যুগান্তরের আবদুল হাই শিকদার, সংবাদের আলতামাশ কবির, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শামসুল হক জাহিদ, আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান, দৈনিক সমকালের শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ইনাম আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের আবু তাহের, প্রতিদিনের বাংলাদেশের মারুফ কামাল খান সোহেল, দেশ রূপান্তরের কামাল উদ্দিন সবুজ, নয়া দিগন্তের সালাহ উদ্দিন বাবর, বণিক বার্তার হানিফ মাহমুদ, ডেইলি সানের মো. রেজাউল করিম, কালবেলার সন্তোষ শর্মা, খবরের কাগজের মোস্তফা কামাল, মানবকণ্ঠের শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী। অনুষ্ঠানে সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন