আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

আটলান্টায় গান-কবিতায় প্রতিবাদ :  বাংলাদেশে সন্ত্রাস ও শিশু হত্যার নিন্দা

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৪:০০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৪:০০:৪২ পূর্বাহ্ন
আটলান্টায় গান-কবিতায় প্রতিবাদ :  বাংলাদেশে সন্ত্রাস ও শিশু হত্যার নিন্দা
আটলান্টা, ১১ জানুয়ারি: বাংলাদেশে সংবাদপত্র, ছায়ানট ও উদীচীর অফিসে আগুন ধরিয়ে সন্ত্রাসের ঘটনা এবং শিশু আয়শা ও দিপু দাসকে পুড়িয়ে হত্যা করার নৃশংস ঘটনায় প্রতিবাদ জানাতে জর্জিয়ার ডোরাভিল সিটির বিওফোর্ড হাইওয়ের দেশি স্ট্রিট রেস্টুরেন্টে ২৭ ডিসেম্বর আয়োজিত হলো গান ও কবিতার মাধ্যমে প্রতিবাদ অনুষ্ঠান “শব্দের অগ্নিবানে ঘুচাবো রাতের আঁধার”।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ন্যায় ও মানবতার বিজয়কে উৎসর্গ করা এবং সমাজে সহিংসতা ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে একজোটভাবে কথা বলা। উদ্বোধক ও উপস্থাপক ছিলেন কবি ও আবৃত্তি শিল্পী রাশেদ চৌধুরি। কবি উৎপল দত্ত জানান, “আজকের এই অনুষ্ঠান শুধু প্রতিবাদ নয়, এটি মানবিক দায়িত্ব ও জাতীয় সতর্কতার প্রতীক। শিশু হত্যার মতো নৃশংসতা, সংবাদপত্র ধ্বংস, ধর্মের নামে সহিংসতা—এসবই আমাদের সভ্যতার শত্রু।”
প্রতিবাদী আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন মুক্তিযোদ্ধা কবি শেলী শাহাবুদ্দিন, মীর মজিবুর রহমান, নাসির আহমেদ, পঙ্কজ দাস, জয়িতা চক্রবর্তী, রিপন দাস, ইলা চন্দ, আদ্রিকা চৌধুরী, সোহানা তুলি, মিত্র বণিক, দিলু মাওলা, স্বপন মন্ডল, কাকলি বিশেষ। এছাড়া গান পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠীর জর্জিয়া শাখার শিল্পীবৃন্দ। একক গান পরিবেশন করেন গোলাম মহিউদ্দিন, রুবিনা শম্পা, শক্তি রায়, অশোক সরকার, হোসনে আরা বিন্দু, স্নিগ্ধা দত্ত ও মোহাম্মদ আদিল। নতুন প্রজন্মের প্রতিনিধি দীপ চৌধুরী তার আবৃত্তিতে বর্তমান সমাজ ও মানবিক সংকট তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন