আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

হবিগঞ্জে নির্বাচন ও গণভোট নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন
হবিগঞ্জে নির্বাচন ও গণভোট নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
হবিগঞ্জ, ১৩ জানুয়ারি : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ মঙ্গলবার হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফীন।
মতবিনিময় সভায় হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’—এই দুটি ভোটের গুরুত্ব সম্পর্কে দেশের অনেক মানুষ এখনও পর্যাপ্তভাবে অবগত নন। এ বিষয়ে গণসচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই কাজে গণমাধ্যমের সহযোগিতা ও সক্রিয় প্রচার-প্রচারণার ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসক উল্লেখ করেন, প্রচার-প্রচারণার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে গণমাধ্যম। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিকরাও নির্বাচন, গণভোট ও তথ্য প্রচারসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং মতামত ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ