আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ করল হবিগঞ্জের খোয়াই থিয়েটার

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০২:৪৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০২:৪৫:৫৪ পূর্বাহ্ন
নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ করল হবিগঞ্জের খোয়াই থিয়েটার
হবিগঞ্জ, ১৫ জানুয়ারি : নাট্যাচার্য সেলিম আল দীন এঁর ১৮তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটার। গতকাল (বুধবার) ১৪ জানুয়ারী সন্ধ্যা ৭টায় খোয়াই থিয়েটার কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
খোয়াই থিয়েটার সভাপতি তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সুকান্ত গোপ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও যুক্তরাজ্য প্রবাসী মো: আব্দুল হক।
বক্তব্য রাখেন, চলচিত্র নির্মাতা মুক্তাদির ইবনে ছালাম, থিয়েটার সহ-সভাপতি সাইফুর রাহমান পাপলু, সংস্কৃতিকর্মী প্রকৌশলী আশরাফুল আলম সুহেল, থিয়েটারের যুগ্ম সম্পাদক মো: মুক্তাদির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক, দপ্তর সম্পাদক ওসমান গণি রুমী, রাজন দাশ রাজু প্রমুখ। প্রয়াত সেলিম আল দীন এর কর্ম ও জীবনী পাঠ করেন সুকান্ত গোপ। 
অনুষ্ঠানে সেলিম আল দীন রচিত গান এবং খোয়াই থিয়েটারের ৫১তম প্রযোজনা ভাব-তরঙ্গে দীনহীন নাটকের অংশবিশেষ পরিবেশন করা হয়। পরিবেশনায় ছিলেন, তাওহীদ বীন আজাদ, রেদুয়ান বীন আজাদ, ইয়াছিন মাহমুদ , মো:আরিফ, হাসান মাহমুদ, সন্ধি, সুমী দাশ গুপ্ত প্রমুখ। আলোক পরিকল্পনায় ছিলেন অর্থ সম্পাদক  মো:আব্দুল হামিদ। শুরুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন