আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

রমাদান সামনে রেখে মুনা একাডেমীর মুয়াল্লিম ট্রেনিং কোর্স শুরু

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০১:৫৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০১:৫৮:৪৯ পূর্বাহ্ন
রমাদান সামনে রেখে মুনা একাডেমীর মুয়াল্লিম ট্রেনিং কোর্স শুরু
নিউজার্সি, ১৭ জানুয়ারি : আসন্ন পবিত্র রমাদান মাসে প্রতিবছরের ন্যায় ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স উপলক্ষে মুনা একাডেমী সম্মানিত প্রশিক্ষকদের জন্য আয়োজন করেছে মুয়াল্লিম ট্রেনিং কোর্স–২০২৬। গত ১২ জানুয়ারি এ কোর্সের উদ্বোধন করেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
হাসান আহমেদ নুমান-এর সঞ্চালনায় এবং ইমাম জুনাঈদ হোসাইন-এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন মুনা একাডেমীর ডিরেক্টর ও ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. রুহুল আমিন। তিনি তাঁর বক্তব্যে পবিত্র কুরআন নাযিলের উদ্দেশ্য, বিশুদ্ধভাবে কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এ প্রশিক্ষণ কোর্সের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন সারা পৃথিবী থেকে মুয়াল্লিম ভাই-বোনদের অংশগ্রহণের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি মুনা একাডেমীর এই মহতী উদ্যোগে আল্লাহর বিশেষ সাহায্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুনা একাডেমীর প্রশিক্ষক ইমাম জুনাঈদ হোসাইন এবং এডমিন শাহিদী রিদওয়ান।
পাঁচ দিনব্যাপী এ কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট স্কলার ও খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক শায়খ মাঈনুদ্দীন হাসান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৪৬ জন মুয়াল্লিম অত্যন্ত আগ্রহের সঙ্গে এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স আগামী ১ রমাদান শুরু হয়ে ১৬ রমাদান পর্যন্ত চলবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর