আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নির্বাচনি জনসভা নিয়ে রুমিন ফারহানা তলব

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:০৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:০৯:৪৫ পূর্বাহ্ন
নির্বাচনি জনসভা নিয়ে রুমিন ফারহানা তলব
ব্রাহ্মণবাড়িয়া, ১৯ জানুয়ারি: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তলব হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে ২২ জানুয়ারি সকাল ১১টার মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সই করা চিঠিতে বলা হয়, ১৭ জানুয়ারি বিকেলে সরাইলের ইসলামপুরে রুমিন ফারহানা প্রায় ৪০০–৫০০ জন সমর্থক নিয়ে একটি নির্বাচনি জনসভা করেন। সেখানে বড় মঞ্চ ও মাইকের ব্যবহার ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ লঙ্ঘন করেছে।
চলতি সময়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জনসভা বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তার ওপর চড়াও হন এবং ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় তার কর্মী-সমর্থকরাও মারমুখী আচরণ করে।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে, যা ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ আয়োজনকে প্রভাবিত করতে পারে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি