আমেরিকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল

পশ্চিম মিশিগানে ভয়াবহ গণসংঘর্ষ : ১০০ গাড়ি জড়িত, আহত অন্তত ১২

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১০:৫০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১০:৫০:২৯ অপরাহ্ন
পশ্চিম মিশিগানে ভয়াবহ গণসংঘর্ষ : ১০০ গাড়ি জড়িত, আহত অন্তত ১২
জিল্যান্ড টাউনশিপ, ১৯ জানুয়ারি : পশ্চিম মিশিগানের ইন্টারস্টেট–১৯৬ মহাসড়কে ভয়াবহ এক গণসংঘর্ষের ঘটনায় অন্তত ১০০টি গাড়ি জড়িয়ে পড়ে। এতে ৯ থেকে ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  অটোয়া কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্যমতে, গ্র্যান্ড র‍্যাপিডস থেকে প্রায় ২৩ মাইল দক্ষিণ-পশ্চিমে জিল্যান্ড টাউনশিপের ৬৪তম অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় সোমবার সকাল আনুমানিক ১০টা ১৯ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
হাডসনভিলের বাসিন্দা ৫২ বছর বয়সী পেদ্রো মাতা জানান, তিনি এই ধারাবাহিক সংঘর্ষের একেবারে সামনের দিকে ছিলেন। ঘণ্টায় প্রায় ৩০ মাইল গতিতে জিল্যান্ডের দিকে যাওয়ার সময় তিনি দেখেন, সামনে থাকা কয়েকটি ট্রাক হঠাৎ গতি কমিয়ে দিক পরিবর্তন করছে। এর মধ্যেই একটি ট্রাক্টর-ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়িভাবে মহাসড়কে আটকে যায়।
মাতা বলেন, “ঠিক তখনই আমি গাড়ি ঘুরিয়ে ডিভাইডারের বাম পাশ দিয়ে রাস্তার পাশের খাদে নেমে যাই।” তিনি বলেন, "আমি তখনও আমার পেছনে সংঘর্ষের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি পেছনে উঁকি দিয়ে দেখি (অন্যান্য গাড়িগুলো) তখনও একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে।"
মাতা আরও জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে ৪৫ মিনিটেরও বেশি সময় লেগেছে। তীব্র শীত ও প্রতিকূল আবহাওয়ার কারণে আটকে পড়া চালকদের কাছে পৌঁছাতে কোথাও কোথাও স্নোমোবাইল ব্যবহার করা হয়। তাকে অন্য অক্ষত চালকদের সাথে জিল্যান্ড হাই স্কুলে নিয়ে যাওয়া হয়।
অটোয়া কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, আহতদের সবাইকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিশিগান স্টেট পুলিশের তথ্যমতে, এই দুর্ঘটনায় আনুমানিক ৩০ থেকে ৪০টি সেমি-ট্রাক জড়িত ছিল।
এদিকে দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই মহাসড়কের পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলে জানান ক্লেয়ার বিচ-পেভার। হাডসনভিল থেকে হল্যান্ড যাওয়ার পথে তিনি ঘন কুয়াশার কারণে ঘণ্টায় মাত্র ২০ মাইল বেগে গাড়ি চালাতে বাধ্য হন।
একটি টেক্সট বার্তায় তিনি বলেন, “চারপাশে এত কুয়াশা ছিল যে সবকিছু সাদা দেখাচ্ছিল। পথে অন্তত ১১টি গাড়িকে রাস্তার পাশের খাদে পড়ে থাকতে দেখেছি।” দুর্ঘটনার পর হাডসনভিল ও জিল্যান্ডের মধ্যবর্তী আই-১৯৬ মহাসড়ক উভয় দিকেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বলে শেরিফের কার্যালয় ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি