আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

এগ হারবার টাউনশীপে প্রাণের আমেজে “পিঠা উৎসব”

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০২:৩৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০২:৩৪:২৬ পূর্বাহ্ন
এগ হারবার টাউনশীপে প্রাণের আমেজে “পিঠা উৎসব”
এগ হারবার টাউনশীপ, ২২ জানুয়ারি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের এগ হারবার টাউনশীপের একটি ভেন্যুতে ২১ জানুয়ারি, বুধবার রাতে প্রাণের আমেজে “পিঠা  উৎসব”এ মেতে উঠেছিল প্রবাসী বাংলাদেশিরা ।
পিঠা  উৎসবে বাহারি নামের ও বাহারি ডিজাইনের পিঠার মৌ মৌ সুগন্ধিতে অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের মনপ্রাণ জুড়িয়ে যায়। আর সেই সুগন্ধি গায়ে মেখে পিঠার স্বাদ আস্বাদন করতে করতে প্রবাসীদের অনেকে নষ্টালজিক হয়ে পড়ে। তাইতো মনের অজান্তেই কেউ কেউ বিড়বিড় করে আউড়াতে থাক, ”পৌষ পার্বনে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে ,আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে”।নান্দনিক এই পিঠা উৎসবে বাহারি নামের ও ডিজাইনের পিঠার সমাহার ছিল। প্রতিটি পিঠা ছিল  আমাদের ঐতিহ্যবাহী বাংগালি সংস্কৃতির ছোট্ট প্রতিনিধিত্ব, যা মানুষকে একে অপরের সাথে সংযুক্ত করেছে। নান্দনিক এই পিঠা উৎসবের আয়োজনে ছিলেন ফরিদা সুলতানা, হাসমুন সুলতানা, তাজরিন তারিন, সাবেরাত লিপি, নাজমুন সুলতানা, কলি নূরনাহার।
পিঠা উৎসবের আয়োজন প্রসংগে আয়োজকরা বলেন,  “প্রবাসে আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করা এবং লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহি:প্রকাশের লক্ষ্যেই এই  আয়োজন।বিশেষ করে প্রবাস প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। তাঁদের এই কথার প্রমান মেলে পিঠা উৎসবে প্রবাস প্রজন্মের ব্যাপক অংশগ্রহন ও তাদের উৎসাহ উদদীপনায়। পিঠা  উৎসবের বাড়তি পাওনা ছিল জামান রুকু,সোহেল ও আসিফ এর মনোজ্ঞ সংগীত পরিবেশনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ