আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা

নিজ সন্তানদের ওপর নির্যাতন : পন্টিয়াকের বাবার কারাদণ্ড

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০২:২৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০২:২৬:২৩ অপরাহ্ন
নিজ সন্তানদের ওপর নির্যাতন : পন্টিয়াকের বাবার কারাদণ্ড
ওকল্যান্ড কাউন্টি, ২৪ জুন :  গত গ্রীষ্মে নিজের দুই ছেলেকে মারধর ও শ্বাসরোধ করার অভিযোগে পন্টিয়াকের এক বাবাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার ওকল্যান্ড কাউন্টি সার্কিট আদালতে সাজা ঘোষণার শুনানিতে বিচারক ন্যান্সি গ্রান্ট ৯ বছর বয়সী ছেলেকে দ্বিতীয়-ডিগ্রি শিশু নির্যাতনের দায়ে সেড্রিক ডিকুয়েল-স্টিফেনস মুরকে ৩ থেকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে চতুর্থ-ডিগ্রি শিশু নির্যাতনের অপরাধে তাকে আরও ২০৯ দিনের কারাদণ্ড দেওয়া হয়। উভয় সাজার ক্ষেত্রেই ইতোমধ্যে কারাভোগ করা ২০৯ দিনের মেয়াদ গণনায় অন্তর্ভুক্ত করা হবে। ৩৮ বছর বয়সী মুর গত ডিসেম্বরে উভয় অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেননি।
ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্যমতে, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং তার চোখ ও ঘাড়ের কাছে ক্ষত পাওয়া যায়। গত জুন মাসে মুরের এক প্রতিবেশী পুলিশে ফোন করলে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি জানতে পারে। পুলিশ জানায়, বাবা দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে শিশুটি ওই প্রতিবেশীর কাছে সাহায্যের জন্য ছুটে যায়।
শেরিফের কার্যালয়ের বরাতে জানা যায়, ৯ বছর বয়সী শিশুটি জানিয়েছে, সে সোফায় ঘুমিয়ে পড়ায় তার বাবা ক্ষুব্ধ হন এবং এর জেরেই নির্যাতনের ঘটনা ঘটে। তাকে বেল্ট ও ঝাড়ু দিয়ে মারধর করা হয় এবং বলা হয়, মারধর “সারারাত” চলবে। পরে তাকে শ্বাসরোধ করা হয়, যতক্ষণ না সে জ্ঞান হারায়। শিশুটি আরও জানায়, ক্ষুধার কারণে কান্না করায় তার বাবা তার এক বছর বয়সী ভাইকেও খাটে ছুঁড়ে ফেলেছিলেন। এছাড়া শিশুটির পিঠে সিগারেটের পোড়ার ক্ষতের চিহ্ন ছিল, যা পরে সেরে ওঠে।
শেরিফের কার্যালয় আরও জানায়, মুর নাকি এক আত্মীয়কে বলেছিলেন যে চুরির অভিযোগে তিনি তার ছেলেকে মারধর করেছিলেন। মুর ২৭ জুন ২০২৫ সাল থেকে ওকল্যান্ড কাউন্টি জেলে আটক রয়েছেন। বর্তমানে তাকে মিশিগান ডিপার্টমেন্ট অব কারেকশনসে স্থানান্তরের প্রক্রিয়া চলছে
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য