আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

মেডিকেড প্রতারণা : সাগিনাওয়ের প্রাক্তন চিকিৎসক বিচারের মুখোমুখি

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০১:৩২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০১:৩২:২২ পূর্বাহ্ন
মেডিকেড প্রতারণা : সাগিনাওয়ের প্রাক্তন চিকিৎসক বিচারের মুখোমুখি
সাগিনাও, ২৫ জানুয়ারি : মেডিকেড কর্মসূচিতে প্রতারণার অভিযোগে অভিযুক্ত সাগিনাওয়ের এক প্রাক্তন চিকিৎসককে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেলের কার্যালয় বৃহস্পতিবার জানায়, ৬১ বছর বয়সী জেমস কার্থ্রনকে গত সপ্তাহে একজন জেলা আদালতের বিচারক ইংহাম কাউন্টি সার্কিট আদালতে সোপর্দ করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, তার পরবর্তী শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি।
তদন্তকারীরা জানিয়েছেন, কার্থ্রনের বিরুদ্ধে মোট ২৩টি ভুয়া মেডিকেড দাবি দাখিলের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে তার সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড এবং/অথবা ৫০ হাজার ডলার জরিমানার মুখে পড়তে হতে পারে। শুক্রবার পর্যন্ত কার্থ্রনের আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিক মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রসিকিউটরদের অভিযোগ, সাগিনাওয়ের পিআরএন আর্জেন্ট কেয়ার পরিচালনাকারী কার্থ্রন ২০২৪ সালের ৩১ মে থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৩ বার এমন সেবার জন্য মেডিকেডে বিল জমা দেন, যা বাস্তবে কখনোই প্রদান করা হয়নি। কর্মকর্তারা জানান, কার্থ্রন ২০২৩ সালেই তার চিকিৎসাকেন্দ্র বন্ধ করে দেন।
তদন্তে আরও বলা হয়েছে, এসব সেবাকে টেলিফোন ভিজিট হিসেবে দেখিয়ে বিল করা হয়েছিল। চলতি বছরের আগস্ট মাসে কার্থ্রনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।
অভিযুক্ত হওয়ার পর এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল বলেন, “মিশিগানের লক্ষ লক্ষ মানুষ তাদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেড কর্মসূচির ওপর নির্ভরশীল। এই কর্মসূচিকে জালিয়াতি ও অসাধু ব্যক্তিদের হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। মেডিকেডকে শোষণ করতে চাওয়া যে কাউকে জবাবদিহির আওতায় আনতে আমার কার্যালয় কাজ করে যাবে।”
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন