আমেরিকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১১:০২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ১১:০২:৫৪ অপরাহ্ন
সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন
হবিগঞ্জ, ২৫ জানুয়ারি : বিশিষ্ট সাংবাদিক, সামাজিক সংগঠক ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক প্রাণবন্ত ঘরোয়া আড্ডার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর বন্ধু ও সমসাময়িকরা মিলিত হয়ে স্মৃতিময় এক সন্ধ্যা উপভোগ করেন।
আজ ২৫ জানুয়ারি (রোববার) সন্ধ্যায় খোয়াই থিয়েটার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালসহ তাঁর বন্ধু ও সমসাময়িকদের মধ্যে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিবেশ সংগঠক অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. জমির আলী, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন এবং বিশিষ্ট সাহিত্যিক তাহমিনা বেগম গিনি।
খোয়াই থিয়েটারের সভাপতি ও পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় উপস্থিত বয়োজ্যেষ্ঠ অতিথিরা তাঁদের শৈশব, কৈশোর ও তারুণ্যের স্মৃতিচারণ করেন এবং মনসুর উদ্দিন আহমেদ ইকবালের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। স্মৃতিচারণে ভরপুর এই মনোরম সন্ধ্যা প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত অতিথিরা এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন, যুক্তরাজ্যপ্রবাসী মো. আব্দুল হক, মাসুক আহমেদ, নাট্যকর্মী আব্দুল হামিদ, ওসমানগণি রুমি, চৌধুরী তাওহিদ বিন আজাদ, মীর ইয়াসিন মাহমুদ, অর্পণ আহমেদ, মোহাম্মদ আরিফ, চৌধুরী তাকদীর বিন রেদোয়ান, হাসান মাহমুদসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন