আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ মারুফ

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০১:২৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০১:২৫:৩৮ পূর্বাহ্ন
এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ মারুফ
লন্ডন, ২৯ জানুয়ারি : প্রথমবারের মতো যুক্তরাজ্যে কর্মরত বাংলা গণমাধ্যমের সংবাদকর্মীদের পেশাগত কাজের স্বীকৃতি দিতে চালু হলো মিডিয়া অ্যাওয়ার্ড। বিলেতের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অবদানকে সম্মান জানাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
যুক্তরাজ্যে বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব (এলবিপিসি)–এর ৩৩ বছরের গৌরবময় ঐতিহ্যে যুক্ত হলো নতুন এই উদ্যোগ। গত ২৫ জানুয়ারি এলবিপিসির দ্বিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভায় সংগঠনটির ইতিহাসে এই প্রথম অঞ্চলভিত্তিক বিভাগ ও মোট সাতটি ক্যাটাগরিতে সাংবাদিকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়, যা প্রবাসী বাংলা সাংবাদিকতায় একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
বেন্ট ইন বার্মিংহাম ক্যাটাগরির মিডিয়ায় অসাধারণ অবদানের জন্য বিজয়ী হয়েছেন ‘বাংলা ভয়েস’-এর সম্পাদক মোহাম্মদ মারুফ। এই পুরস্কারটি নির্দিষ্ট ছিল ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র সাংবাদিকদের জন্য, যা তাঁর দীর্ঘদিনের পেশাগত অবদান ও সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মোহাম্মদ মারুফ একজন প্রথিতযশা সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক। নব্বইয়ের দশক থেকে তিনি পেশাগতভাবে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বাংলাদেশে অবস্থানকালে তিনি দেশের বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় নিয়মিত রিপোর্টিংয়ের পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে কলাম লিখে পাঠকমহলে ব্যাপক পরিচিতি লাভ করেন।
সমাজ, রাজনীতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিষয়ে তাঁর লেখালেখিতে গভীর বিশ্লেষণ, তথ্যভিত্তিক উপস্থাপন এবং দায়বদ্ধ চিন্তাধারার স্পষ্ট প্রতিফলন দেখা যায়। তাঁর কলাম ও প্রবন্ধে সমকালীন ঘটনাবলির অন্তর্নিহিত কারণ ও প্রভাব তুলে ধরার প্রয়াস পাঠক ও গবেষকদের কাছে সমাদৃত হয়েছে।
লেখালেখির পাশাপাশি গ্রন্থ প্রণয়নেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘সাম্রাজ্যবাদের বিশ্বায়ন ও উম্মাহ চেতনা’ চিন্তাশীল ও মননশীল পাঠকদের মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছে। এছাড়াও বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থে তাঁর কবিতা অন্তর্ভুক্ত রয়েছে, যা একজন সাংবাদিকের পাশাপাশি তাঁর সাহিত্যিক বহুমাত্রিকতা ও সৃজনশীলতার পরিচয় বহন করে।
 ২০০৩ সাল থেকে তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বসবাস করছেন। প্রবাসজীবনের শুরু থেকেই তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকায় বার্মিংহাম প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদসহ একাধিক সাহিত্য ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।  লেখালেখি আর সাংবাদিকতার পাশাপাশি বার্মিংহাম তথা বৃটেনের অনেক সামাজিক সংগঠনের সাথেও জড়িত মোহাম্মদ মারুফ একাধারে বাংলা প্রেসক্লাব বার্মিংহামের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, হবিগঞ্জ সোসাইটি ইউকের উপদেষ্টা, হবিগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে।
বার্মিংহাম যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাঙালি জনবসতির দিক দিয়েও গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘ সময় ধরে এখানে লন্ডন শহরের মতো কোনো পূর্ণাঙ্গ ও মানসম্মত বাংলা সংবাদপত্র ছিল না। এই শূন্যতা ও প্রয়োজনীয়তা অনুধাবন করে মোহাম্মদ মারুফ ২০০৯ সালে বাংলা ভয়েস প্রকাশ করেন। উল্লেখ্য, এটি বার্মিংহামের প্রথম উদ্যোগ ছিল না; তবে এই প্রথম কোনো স্থানীয় বাংলা পত্রিকা প্রকাশনা মান, সম্পাদকীয় নীতি ও পেশাদার বিপণন কাঠামোর দিক থেকে লন্ডনের অন্যান্য মূলধারার বাংলা সংবাদপত্রের মানদণ্ডে উন্নীত হয়। বাংলা ভয়েস দ্রুতই বার্মিংহামের বাঙালি কমিউনিটির আস্থা অর্জন করে। এর পিছনের মূল ও একক কারিগর ছিলেন মোহাম্মদ মারুফ।
গত পনেরো বছর ধরে মোহাম্মদ মারুফ পেশাদোরিত্বের সাথে নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় কমিউনিটির বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এলবিপিসির দ্বিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভায় উৎসবমুখর এবং আডম্বরপূর্ণ আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় বিশটি এ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল