আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আটলান্টিক সিটিতে ভাড়া ও ইউটিলিটি সহায়তায় ৪ লাখ ডলারের তহবিল

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০১:১৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০১:১৮:২৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ভাড়া ও ইউটিলিটি সহায়তায় ৪ লাখ ডলারের তহবিল
আটলান্টিক সিটি, ৩০ জানুয়ারি : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটিতে  আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের সহায়তায় নতুন উদ্যোগ নিয়েছে আটলান্টিক সিটি কর্তৃপক্ষ। ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধে সহায়তা দিতে ২৮ জানুয়ারি বুধবার চার লাখ ডলারের একটি বিশেষ তহবিলের ঘোষণা দিয়েছেন সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। এই ঘোষণার মাধ্যমে তিনি শহরের বাসিন্দাদের আর্থিক সহায়তা দিয়ে জীবনমান উন্নত করার জন্য তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
তিনি সিটির আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের পাশে দাঁড়াতে নতুন একটি সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির আওতায় মোট চার লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ভাড়া সহায়তায় দুই লাখ ডলার এবং ইউটিলিটি বিল সহায়তায় আরও দুই লাখ ডলার রাখা হয়েছে। এই সহায়তা শুধুমাত্র নিউ জার্সি ষ্টেটের নির্দেশিকা অনুযায়ী নিম্ন ও মধ্যম আয়ের আটলান্টিক সিটির স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য হবে। সহায়তা পেতে আগ্রহী আবেদনকারীদের অবশ্যই সরাসরি সিটি হলে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। ভাড়া সহায়তার জন্য আবেদনকারীদের লিজের কপি, পে-স্টাব এবং প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র জমা দিতে হবে।
ইউটিলিটি সহায়তার ক্ষেত্রে আবেদনকারীদের বিল বকেয়া থাকতে হবে,শাট-অফ নোটিস থাকতে হবে এবং বিল আবেদনকারীর নিজের নামে হতে হবে— যার মধ্যে পানি, বিদ্যুৎ ও গ্যাস অন্তর্ভুক্ত। এই কর্মসূচির আওতায় সিটির হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের মাধ্যমে কেস ম্যানেজমেন্ট সেবাও প্রদান করা হবে।
সহায়তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, ভাড়ার ক্ষেত্রে সর্বোচ্চ ২,৫০০ ডলার এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে সর্বোচ্চ ১,০০০ ডলার। আরও তথ্য জানতে সিটির কমিউনিটি এনগেজমেন্ট অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস