আমেরিকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু

‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:১৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:১৫:৪০ অপরাহ্ন
‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান
সিরাজগঞ্জ, ৩১ জানুয়ারি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যার কাছে দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তাঁর মতে, বিএনপি ছাড়া এমন কোনো রাজনৈতিক শক্তি নেই, যারা বাংলাদেশকে সঠিক ও সুদৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ার বিসিক শিল্পপার্ক এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ এখন দেখতে চায়—কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কী পরিকল্পনা করছে। মানুষ এমন নেতৃত্ব চায়, যারা দেশকে আগামী দিনের দিকে এগিয়ে নিতে পারে।”
তিনি বলেন, “এই দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। ১৯৭১ সালে লাখো শহিদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি। আবার ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বহু মানুষ সেই স্বাধীনতা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। এখন আমাদের দায়িত্ব—এই স্বাধীনতাকে অর্থবহ করে তোলা।”
তিনি আরও বলেন, “আজ এই লাখ লাখ মানুষের সামনে আমি চাইলে প্রতিপক্ষকে নিয়ে অনেক কথা বলতে পারতাম, তাতে হয়তো হাততালি মিলত। কিন্তু তাতে দেশের কোনো লাভ হতো না।”
বিএনপির চেয়ারম্যান বলেন, “মানুষ ভরসা করে অভিজ্ঞতার ওপর। তারা সেই নেতৃত্বের ওপর আস্থা রাখে, যারা বিপদের সময় মানুষকে ফেলে রেখে চলে যায়নি। এসব গুণ বিএনপির মধ্যে রয়েছে। যদি দেশের ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “অনেকেই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন—‘গুপ্ত তোমরা’। কারণ গত ১৬ বছর ধরে আমরা তাদের আর দেখি নাই। তারা তাদের সঙ্গেই মিশে ছিল, যারা ৫ তারিখে দেশ ছেড়ে পালিয়ে গেছে।”
সিরাজগঞ্জবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, “তাঁত বা লুঙ্গির কথা বললে চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ ও পাবনার নাম। এই অঞ্চলের মানুষ তাঁতশিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পে উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”
জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জের পাঁচটি এবং পাবনার পাঁচটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান বিএনপির চেয়ারম্যান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় সিরাজগঞ্জ ও পাবনার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন