আমেরিকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায়

ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৩:২৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৩:২৫:২১ পূর্বাহ্ন
ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার
কোটচাঁদপুর (ঝিনাইদহ) ২ ফেব্রুয়ারি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়াস্থ নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অনন্য গাঙ্গুলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কোটচাঁদপুর উপজেলার শিক্ষক দম্পতি প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী ও রাধারানী ভট্টাচার্য্যের বড় সন্তান। তার বাবা কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং মা স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। পরিবারের ছোট মেয়ে লিথি মনি গাঙ্গুলীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
অনন্য গাঙ্গুলী পিএসসি, জেএসসি ও এসএসসি-এই তিনটি পরীক্ষাতেই কৃতিত্বের সঙ্গে বৃত্তি লাভ করেছিলেন। তবে কলেজে অধ্যয়নকালে মানসিক অসুস্থতাসহ বিভিন্ন কারণে প্রায় পাঁচ বছর পড়ালেখা থেকে দূরে ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবার পড়াশোনায় ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেন অনন্য। ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনি সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। তার মোট প্রাপ্ত নম্বর ছিল ১০৩ দশমিক ৯৫, যার মধ্যে মূল পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৮৩ দশমিক ৯৫ নম্বর।
পরিবার সূত্রে জানা গেছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, মানসিক যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। অনন্যর বাবা জানান, তার ছেলে অত্যন্ত মেধাবী হলেও বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন