আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

জনগণের পাহারাদার হয়ে সেবা করতে চাই : সৈয়দ ফয়সল

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০১:১১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০১:১১:৫৮ অপরাহ্ন
জনগণের পাহারাদার হয়ে সেবা করতে চাই : সৈয়দ ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ), ৪ জানুয়ারি : হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেছেন, তিনি ক্ষমতার মোহে নয়, বরং জনগণের সেবক ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতে চান।
আজ বুধবার বিকেলে মাধবপুর উপজেলার সুরমা তেলিয়াপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত সভায় তিনি নিজের রাজনৈতিক লক্ষ্য ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
সৈয়দ ফয়সল বলেন, মাধবপুর–চুনারুঘাট এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও অবহেলার শিকার। বিশেষ করে চা-বাগান শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হলে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও সুবিধা পাবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, চা-বাগান শ্রমিক, সনাতন ধর্মাবলম্বী, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তিনি দৃঢ়ভাবে কাজ করবেন। তাঁর ভাষায়, “এখানে কেউ নিপীড়িত হবে না, কেউ জুলুমের শিকার হবে না—সবাই নাগরিক মর্যাদায় বাঁচবে।”
সভায় তিনি জানান, ব্যবসা-বাণিজ্য ও চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আলফাজ মিয়া, হোসাইন মো. রফিক, স্থানীয় ব্যবসায়ী অনিল রায়, মানিক সরকার, রায়ধন সরকার ও বিকাশ সরকার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু