আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ
হবিগঞ্জ-৪ আসনে

পাতার ফাঁকে ফাঁকে ভোটের স্বপ্ন : চা বাগানে জেগে  উঠছে ধানের শীষ

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০১:০০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০১:০০:১৭ অপরাহ্ন
পাতার ফাঁকে ফাঁকে ভোটের স্বপ্ন : চা বাগানে জেগে  উঠছে ধানের শীষ
মাধবপুর (হবিগঞ্জ), ৭ ফেব্রুয়ারি : আর মাত্র পাঁচ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের নির্বাচনী মাঠ। এ আসনের ২৩টি চা বাগানে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর চা শ্রমিকদের মধ্যে এমন প্রাণচাঞ্চল্য ও রাজনৈতিক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এবং তাঁর দুই ছেলে—চা শ্রমিক কাণ্ডারি সৈয়দ শাফকাত আহমেদ ও ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ—এর ধারাবাহিক গণসংযোগ, উঠান বৈঠক ও প্রতিশ্রুতিমূলক বক্তব্যে চা বাগান এলাকায় নতুন রাজনৈতিক জোয়ার সৃষ্টি হয়েছে। তাদের প্রচারণার মূল বিষয়গুলো হলো দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন।
স্থানীয় চা শ্রমিকরা জানান, অতীতের কোনো নির্বাচনে চা বাগানগুলোতে ধানের শীষের পক্ষে এত ব্যাপক সাড়া দেখা যায়নি। এবারের নির্বাচনে প্রার্থী ও তাঁর পরিবার সরাসরি শ্রমিকদের পাড়া-মহল্লায় গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন, সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। এতে শ্রমিকদের মধ্যে আস্থা তৈরি হয়েছে এবং তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন।
চা শ্রমিকদের মতে, আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর দুই ছেলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুর্গম চা বাগান এলাকাগুলোতে ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়েছেন। শীত ও উঁচু-নিচু পথ পেরিয়ে তারা শ্রমিকদের ঘরে ঘরে পৌঁছেছেন। এই সরাসরি যোগাযোগ চা বাগানের ভোটারদের মধ্যে নতুন রাজনৈতিক সচেতনতা তৈরি করেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। অনেক তরুণ ভোটার জানিয়েছেন, তারা স্থায়ী কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের সুযোগ প্রত্যাশা করেন।
সরেজমিনে তেলিয়াপাড়া চা বাগানে কথা হয় নারী শ্রমিক শেফালি সাঁওতালের সঙ্গে। তিনি বলেন, “এবারের নির্বাচনে প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল এবং তাঁর দুই ছেলে—সৈয়দ শাফকাত ও সৈয়দ ইশতিয়াক আহমেদ—আমাদের প্রতিটি পাড়া-মহল্লায় এসে ধানের শীষে ভোট চেয়েছেন। তারা আমাদের কথা মন দিয়ে শুনেছেন। তাই আমরা সব ভেদাভেদ ভুলে এক হয়ে ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
চানপুর চা বাগানের নারী নেত্রী খায়রুন আক্তার বলেন, “এবার ধানের শীষের প্রচারণায় দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা এবং চা শ্রমিকদের সার্বিক জীবনমান উন্নয়নের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এ কারণেই শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী রোববার ৮ ফেব্রুয়ারি ২৪টি চা বাগানের শ্রমিকরা সুরমা চা বাগানের ১০ নম্বর মাঠে একত্রিত হয়ে সভা করবেন এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। আমরা সবাই মিলেই উৎসবমুখর পরিবেশে নেচে-গেয়ে ধানের শীষে ভোট দিয়ে সৈয়দ মোঃ ফয়সলকে সংসদে পাঠাতে চাই, যাতে তিনি অবহেলিত মানুষের কণ্ঠস্বর হতে পারেন।”
এদিকে শনিবার সকালে নোয়াপাড়া চা বাগানে গণসংযোগকালে চা শ্রমিক কাণ্ডারি সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও চা শ্রমিকদের ভাগ্যের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তারা এখনও চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। অথচ তারা অত্যন্ত কর্মঠ। সামান্য সহযোগিতা ও পরিকল্পিত উদ্যোগ পেলে তারা দেশের দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারেন। বিএনপি এই আসনে জয়ী হলে এবং সরকার গঠন করলে চা শ্রমিকদের সার্বিক জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু