আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের শিব চতুর্দশী পালন

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ১২:২৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ১২:২৫:৩৭ অপরাহ্ন
আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের শিব চতুর্দশী পালন
এগ হারবার সিটি, ১৬ ফেব্রুয়ারি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলাণ্টিক  কাউণ্টিতে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শিব চতুর্দশী উদ্‌যাপন করেছেন। এগ হারবার সিটির ৫৭১, সাউথ পোমোনা রোডে অবস্থিত বৈকুন্ঠ হিন্দু জৈন মন্দিরে গতকাল রবিবার সন্ধ্যায় এ উপলক্ষে বিশেষ পূজা ও ব্রতানুষ্ঠানের আয়োজন করা হয়।
শিব চতুর্দশী উপলক্ষে ভক্তরা শিবরাত্রি ব্রত পালন করেন এবং শিব বিগ্রহে অর্ঘ্য নিবেদন করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শিবরাত্রিতে উপবাস থেকে শিবদর্শন ও পূজার্চনা করলে ভগবান শিবের কৃপা লাভ করা যায়। সেই পুণ্যলাভের আশায় আটলান্টিক কাউন্টির সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা সম্মিলিতভাবে এ পূজার আয়োজন করেন।
শিবরাত্রি সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পবিত্র ব্রত পালিত হয়। শিবরাত্রি মূলত দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি—অজ্ঞতা ও অন্ধকার দূর করে আত্মশুদ্ধির এক আধ্যাত্মিক সাধনা। এদিন অসংখ্য ভক্ত শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা ও ফুল অর্পণ করে পূজা করেন এবং মহাদেবের আশীর্বাদ কামনা করেন।
হিন্দু মহাপুরাণ, বিশেষত শিব পুরান অনুসারে, এই পবিত্র রাতেই ভগবান শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আরেকটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই রাতেই শিব ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়। এর আধ্যাত্মিক তাৎপর্য হলো—শিব ও শক্তির মিলন, অর্থাৎ পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির ঐক্য। মহাশিবরাত্রির এই মহিমায় শিব তাঁর প্রতীক লিঙ্গরূপে প্রকাশিত হয়ে জীবের পাপ নাশ ও মুক্তির পথ প্রদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি