আমেরিকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও
পোশাক, পিঠা-পুলি, ইফতার ও বিনোদনের সমাহার

মিশিগানে ৭ম ঈদ মেলা শুরু ২৮ ফেব্রুয়ারি

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০১:১১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০১:১১:০৫ পূর্বাহ্ন
মিশিগানে ৭ম ঈদ মেলা শুরু ২৮ ফেব্রুয়ারি
ট্রয়, ২৫ ফেব্রুয়ারি : আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম ঈদ মেলা। দুই দিনব্যাপী এ আয়োজন বসবে নগরীর ১৫ মাইল রোডে অবস্থিত আমেরিকান পলিশ কালচারাল সেন্টারে। মিশিগানে বসবাসরত কমিউনিটির মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এবারের এই ঈদ উৎসব।
আয়োজক লিজু চৌধুরী ও পপি আক্তার জানান, ঈদকে ঘিরে প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি, পাকিস্তানি ও ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকের বিশাল সংগ্রহ থাকবে। শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, পাঞ্জাবি, কুর্তা থেকে শুরু করে শিশুদের ঈদের বিশেষ পোশাক—সবই পাওয়া যাবে বিভিন্ন স্টলে। 
আয়োজকরা আরও জানান, মেলায় থাকবে বাহারি গহনা, কসমেটিকস, হেনা আর্ট, ঘর সাজানোর সামগ্রী ও বিভিন্ন দেশীয় খাবারের আয়োজন। শিশুদের জন্য থাকবে বিনোদনের বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে প্রবাসে থেকেও যেন দেশীয় ঈদের আমেজ অনুভব করা যায়—সেই লক্ষ্যেই সাজানো হয়েছে এবারের মেলা।
খাবারের আয়োজনও থাকবে বেশ সমৃদ্ধ। ইফতারের পাশাপাশি নানা মুখরোচক খাবারের স্টল বসবে মেলায়। পিঠা-পুলির আয়োজনে থাকবে উপস্থিত সময়ে বানানো তাজা ও সুস্বাদু সব আইটেম। পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানো, কেনাকাটা ও রসনাতৃপ্তির সুযোগ থাকছে সবার জন্য।
আয়োজকরা আরও বলেন, প্রবাসে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
দুই দিনব্যাপী এই ঈদ মেলা দুপুর থেকে রাত পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা সকলকে পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ উপভোগ করার আন্তরিক আহ্বান জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে উৎসবের আমেজ  নিয়ে ফিরছে ‘ওয়ান্ডারলাইটস

ডিয়ারবর্নে উৎসবের আমেজ  নিয়ে ফিরছে ‘ওয়ান্ডারলাইটস