আমেরিকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

রেডফোর্ড টাউনশিপে এটিভি দুর্ঘটনায় কিশোর নিহত

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:১৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:১৬:১৪ পূর্বাহ্ন
রেডফোর্ড টাউনশিপে এটিভি দুর্ঘটনায় কিশোর নিহত
রেডফোর্ড টাউনশিপ, ১০ মার্চ : একটি  গাড়ির সাথে এটিভির সংঘর্ষে দুর্ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সপ্তাহান্তে।
রেডফোর্ড পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার রাত প্রায় ৮টার দিকে শহরের সিক্স মাইল এবং কিনলোচ সড়কে একটি গাড়ি ও একটি এটিভির সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৫ বছর বয়সী এক কিশোর হেলমেট ছাড়া সিক্স মাইল সড়কে পশ্চিমমুখী একটি এটিভি চালাচ্ছিল। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তদন্তে সহযোগিতা করছেন। ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে রেডফোর্ড পুলিশ বিভাগের ট্রাফিক ব্যুরোর jvance@redfordpd.org  ইমেইল অথবা (৩১৩) ৩৮৭-২৫৬১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
একটি ফেসবুক পোস্টে পুলিশ বিভাগ জানায়, “এ ঘটনায় জড়িত সব পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।”
এদিকে মার্কিন কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর অফ-হাইওয়ে যানবাহনের দুর্ঘটনায় প্রায় ৮০০ জন মারা যায় এবং প্রায় এক লাখ মানুষ জরুরি বিভাগে চিকিৎসা নিতে বাধ্য হয়। সংস্থাটির ২০১৮ থেকে ২০২০ সালের প্রতিবেদনে দেখা গেছে, এ সময়ে যুক্তরাষ্ট্রে অল-টেরেন যানবাহন, রিক্রিয়েশনাল অফ-হাইওয়ে যানবাহন এবং ইউটিলিটি-টেরেন যানবাহনসংক্রান্ত দুর্ঘটনায় মোট ২,৪৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি ছিল এটিভি দুর্ঘটনা, এবং প্রায় ৩০০ জন নিহত ছিল ১৬ বছরের কম বয়সী শিশু।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিয়ারবর্ন ডাউনটাউনে পার্কিংয়ে নতুন নিয়ম, সর্বোচ্চ ৩ ঘণ্টা

ডিয়ারবর্ন ডাউনটাউনে পার্কিংয়ে নতুন নিয়ম, সর্বোচ্চ ৩ ঘণ্টা