আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

রেডফোর্ড টাউনশিপে এটিভি দুর্ঘটনায় কিশোর নিহত

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:১৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:১৬:১৪ পূর্বাহ্ন
রেডফোর্ড টাউনশিপে এটিভি দুর্ঘটনায় কিশোর নিহত
রেডফোর্ড টাউনশিপ, ১০ মার্চ : একটি  গাড়ির সাথে এটিভির সংঘর্ষে দুর্ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সপ্তাহান্তে।
রেডফোর্ড পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার রাত প্রায় ৮টার দিকে শহরের সিক্স মাইল এবং কিনলোচ সড়কে একটি গাড়ি ও একটি এটিভির সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৫ বছর বয়সী এক কিশোর হেলমেট ছাড়া সিক্স মাইল সড়কে পশ্চিমমুখী একটি এটিভি চালাচ্ছিল। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তদন্তে সহযোগিতা করছেন। ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে রেডফোর্ড পুলিশ বিভাগের ট্রাফিক ব্যুরোর [email protected]  ইমেইল অথবা (৩১৩) ৩৮৭-২৫৬১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
একটি ফেসবুক পোস্টে পুলিশ বিভাগ জানায়, “এ ঘটনায় জড়িত সব পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।”
এদিকে মার্কিন কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর অফ-হাইওয়ে যানবাহনের দুর্ঘটনায় প্রায় ৮০০ জন মারা যায় এবং প্রায় এক লাখ মানুষ জরুরি বিভাগে চিকিৎসা নিতে বাধ্য হয়। সংস্থাটির ২০১৮ থেকে ২০২০ সালের প্রতিবেদনে দেখা গেছে, এ সময়ে যুক্তরাষ্ট্রে অল-টেরেন যানবাহন, রিক্রিয়েশনাল অফ-হাইওয়ে যানবাহন এবং ইউটিলিটি-টেরেন যানবাহনসংক্রান্ত দুর্ঘটনায় মোট ২,৪৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি ছিল এটিভি দুর্ঘটনা, এবং প্রায় ৩০০ জন নিহত ছিল ১৬ বছরের কম বয়সী শিশু।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড