আমেরিকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা

রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০২:৪৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০২:৫১:৩৯ পূর্বাহ্ন
রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার
২০২১ সালের ১৯ এপ্রিল মিশিগানের রোজভিলের মেইজার স্টোরে টেসলার একটি বৈদ্যুতিক গাড়ি সুপারচার্জার স্টেশনে চার্জ নেওয়ার সময়ের দৃশ্য/Photo : Robin Buckson, The Detroit News

রোমুলাস, ১২ মার্চ  : বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা মিশিগানের রোমুলাস শহরে একটি বড় বৈদ্যুতিক যানবাহন (ইভি) চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা করছে।
পরিকল্পনা অনুযায়ী, টেসলা সুপারচার্জার স্টেশনটি উইক রোডের উত্তরে ও ভাইনিং রোডের পূর্ব পাশে, শিটজ গ্যাস  স্টেশনের নিকটবর্তী এলাকায় নির্মিত হবে। এখানে মোট ৪৮টি চার্জিং স্টল স্থাপন করা হবে।
এই প্রকল্পের পরিকল্পনা টেসলা এবং ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান পিইএ গ্রুপ যৌথভাবে জমা দিয়েছে। ২০২৪ সালের জুনে রোমুলাস পরিকল্পনা কমিশনের বৈঠকের তথ্য অনুযায়ী, প্রকল্পটি দুই ধাপে বাস্তবায়িত হওয়ার কথা—প্রথম ধাপে ৩২টি এবং দ্বিতীয় ধাপে আরও ১৬টি চার্জিং স্টল নির্মাণ করা হবে। চার্জিং স্টেশনগুলোর উপরে সৌরশক্তি চালিত ছাউনি স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যা চালকদের ছায়া দেবে এবং একই সঙ্গে চার্জারগুলোর জন্য অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করবে। প্রকল্পটির পরিধিতে কোনো পরিবর্তন এসেছে কি না, তা স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে টেসলার মিডিয়া প্রতিনিধি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।
প্রস্তাবিত চার্জিং স্টেশনগুলো হবে লেভেল–৩ ডাইরেক্ট কারেন্ট ফাস্ট চার্জার এবং সেগুলো ২৪ ঘণ্টা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়া নথিতে উল্লেখ করা হয়েছে যে টেসলা এবং শিটজ এর মধ্যে একটি সমঝোতা রয়েছে, যার ফলে গাড়ি চার্জ করতে আসা চালকরা গ্যাস স্টেশনের টয়লেট সুবিধাও ব্যবহার করতে পারবেন। দুই স্থাপনার মধ্যে পথচারীদের জন্য সহজ প্রবেশাধিকারও রাখা হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০৮ পদের ভোগে হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পলে অন্নকূট মহোৎসব

১০৮ পদের ভোগে হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পলে অন্নকূট মহোৎসব