আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ
মিশিগানের শিব মন্দিরে প্রবাসী হিন্দুদের মিলনমেলা

ভক্তিমুখর বাসন্তী পূজা, অমিতা মৃধার জন্মদিন উদযাপন

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১২:১৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:৪৮:২৯ অপরাহ্ন
ভক্তিমুখর বাসন্তী পূজা, অমিতা মৃধার জন্মদিন উদযাপন
ওয়ারেন, ২৯ মার্চ : ভক্তি ও উৎসবমুখর পরিবেশে মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে অবস্থিত শিবমন্দির টেম্পল অব জয়ে শ্রীশ্রী বাসন্তী পূজা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে। প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গতকাল শনিবার মন্দির প্রাঙ্গণ দিনভর পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলায়।
পূজাকে কেন্দ্র করে দুপুর থেকেই ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে চারপাশ ভরে ওঠে এক পবিত্র আবহে। দিনভর অনুষ্ঠিত হয় পূজার্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান। ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি নিবেদন করে পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি ও বিশ্বমানবতার কল্যাণ কামনা করেন। পূজার সার্বিক আয়োজন ও স্পন্সর করেন মন্দিরের কো-অর্ডিনেটর কমলেন্দু পাল ও তাঁর সহধর্মিণী শিল্পী পাল; তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রবাসী বাঙালি ও হিন্দু ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন নিয়ে পূজায় অংশগ্রহণ করে এক আন্তরিক ধর্মীয় ও সামাজিক বন্ধনে মিলিত হন। প্রসাদ বিতরণের পর মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা ও চিনু মৃধার একমাত্র কন্যা অমিতা মৃধার শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ভক্তরা অমিতা মৃধার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
দিন শেষে সন্ধ্যায়ও বিপুল সংখ্যক ভক্ত পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সন্ধ্যা আরতিতে অংশ নেন। আরতি শেষে মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু শান্তি ভক্তদের মাথায় শান্তি জল প্রয়োগ করেন।

সন্ধ্যা আরতিতে মিশিগান কালিবাড়ির প্রেসিডেন্ট শ্যামা বি হালদার সস্ত্রীক উপস্থিত থেকে পূজার সৌন্দর্য ও আয়োজকদের আন্তরিকতার প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসে এ ধরনের ধর্মীয় আয়োজন নতুন প্রজন্মকে সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 
আয়োজকরা জানান, বাসন্তী পূজার মতো ধর্মীয় অনুষ্ঠান প্রবাসে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিক চেতনাকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু