আমেরিকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০১:৫০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০১:৫০:৫০ পূর্বাহ্ন
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
হবিগঞ্জ, ২ এপ্রিল : মাধবপুর উপজেলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনটির ৪টি বগি লাইনচ্যুত হয়, যার মধ্যে একটি বগি লাইনের পাশের খাদে পড়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে এবং শত শত যাত্রী বিপাকে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী তেলবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে বগিগুলো থেকে বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি উদ্ধারকাজে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশ যোগ দেয়। যৌথ প্রচেষ্টায় লাইনচ্যুত বগি সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার প্রভাবে তিনটি গুরুত্বপূর্ণ ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। ট্রেনগুলো হলো ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। তিনি বলেন, যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব বিভাগ কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়

নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়