আমেরিকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা

১২০০ কোটি টাকা কর দাবির বিরুদ্ধে ড. ইউনূসের রিট শুনতে নতুন বেঞ্চ

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৩ ০১:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৩ ০১:২৮:৩০ অপরাহ্ন
১২০০ কোটি টাকা কর দাবির বিরুদ্ধে ড. ইউনূসের রিট শুনতে নতুন বেঞ্চ
ঢাকা, ০৬ জুন (ঢাকা পোস্ট) : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গড়ে তোলা গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে প্রায় ১২০০ কোটি টাকা আয়কর দাবির বিরুদ্ধে বিভিন্ন সময়ে করা ১৩টি রিট মামলা নিষ্পত্তি করতে হাইকোর্টে নতুন বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের আইনজীবী সরদার জিন্নাত আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রিট মামলাগুলো নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এখন মামলাগুলো কার্যতালিকায় আসলে শুনানির জন্য তারিখ নির্ধারণ করবে এই বেঞ্চ।।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রাস্টি। ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন অর্থবছরে এ দুই প্রতিষ্ঠানের কাছে প্রায় ১২০০ কোটি টাকা আয়কর পাওয়ার দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ দাবি চ্যালেঞ্জ করে ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে হাইকোর্টে পাঁচটি রিট দায়ের করে গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম ট্রাস্ট কর্তৃপক্ষ। বাকি আটটি রিট আয়কর আপিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে করা। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে এসব রিট মামলা দায়ের করা হয়।
গত ৯ মে এসব মামলার শুনানি নিতে অপারগতা জানিয়ে মামলাগুলো কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ। তখন রাষ্ট্রপক্ষ মামলাগুলো নিষ্পত্তি করতে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে নিয়ে যান। সোমবার (৫ জুন) এই বেঞ্চে শুনানির সময় মামলাগুলো শুনতে অপারগতা প্রকাশ করেন এই দুই বিচারপতিও।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, বেঞ্চে মামলাগুলোর শুনানি চলছিল। প্রতিষ্ঠান দুটির আইনজীবী শুনানির এক পর্যায়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি একসময় এসব মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। তাই এই বেঞ্চে মামলাগুলোর শুনানি ঠিক হবে কি না? এ প্রশ্নে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, শুনানি করতে কোনো সমস্যা নেই। যেহেতু প্রশ্ন উঠেছে তাই মামলাগুলো নতুন বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব

মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব