আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

ওমানে এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের চার ভাই নিহত

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৪২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৪২:৩১ পূর্বাহ্ন
ওমানে এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের চার ভাই নিহত
চট্টগ্রাম, ১৪ মে : মধ্যপ্রাচ্যের দেশ ওমান-এর আল মিলিদ্দা আল মোছানা এলাকায় একটি পার্কিংয়ে গাড়ির ভেতরে এসির গ্যাস বিস্ফোরণের ঘটনায় রাঙ্গুনিয়ার চার সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১২ মে) বিকেলে গাড়িটি পার্কিং অবস্থায় ও চালু থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। পরদিন বুধবার (১৩ মে) সকালে ওমান পুলিশ গাড়ির ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করেনি; ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।
নিহতরা হলেন- মো. রাশেদ (৩৫), মো. শাহেদ (৩২), মো. সিরাজ (২৭) ও মো. শহিদ (২৪)। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজার পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। নিহতরা সম্পর্কে আপন ভাই।  বড় দুই ভাই বিবাহিত ছিলেন এবং তাদের সন্তানও রয়েছে। ছোট দুই ভাই দেশে ফিরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পরিবার জানিয়েছে।
ওমান প্রবাসী আবু তৈয়ব ও মাহমুদুর রশিদ মাসুদ জানান, ঘটনার দিন দুই ছোট ভাই শহিদ ও সিরাজ দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বাজার করতে যাচ্ছিলেন। ওই সময় চার ভাই একসঙ্গে গাড়িতে করে বের হন। পার্কিংয়ে গাড়ি চালু থাকা অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণের ঘটনায় তারা সবাই মারা যান।
নিহতদের পরিবারের একমাত্র জীবিত ভাই মো. এনাম ও প্রতিবেশী মাওলানা ইদরিস জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। নিহতদের মা, স্ত্রী ও সন্তান বারবার অচেতন হয়ে পড়ছেন। একই সঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন