আমেরিকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ওমানে এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের চার ভাই নিহত

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৪২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৪২:৩১ পূর্বাহ্ন
ওমানে এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের চার ভাই নিহত
চট্টগ্রাম, ১৪ মে : মধ্যপ্রাচ্যের দেশ ওমান-এর আল মিলিদ্দা আল মোছানা এলাকায় একটি পার্কিংয়ে গাড়ির ভেতরে এসির গ্যাস বিস্ফোরণের ঘটনায় রাঙ্গুনিয়ার চার সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১২ মে) বিকেলে গাড়িটি পার্কিং অবস্থায় ও চালু থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। পরদিন বুধবার (১৩ মে) সকালে ওমান পুলিশ গাড়ির ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করেনি; ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।
নিহতরা হলেন- মো. রাশেদ (৩৫), মো. শাহেদ (৩২), মো. সিরাজ (২৭) ও মো. শহিদ (২৪)। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজার পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। নিহতরা সম্পর্কে আপন ভাই।  বড় দুই ভাই বিবাহিত ছিলেন এবং তাদের সন্তানও রয়েছে। ছোট দুই ভাই দেশে ফিরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পরিবার জানিয়েছে।
ওমান প্রবাসী আবু তৈয়ব ও মাহমুদুর রশিদ মাসুদ জানান, ঘটনার দিন দুই ছোট ভাই শহিদ ও সিরাজ দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বাজার করতে যাচ্ছিলেন। ওই সময় চার ভাই একসঙ্গে গাড়িতে করে বের হন। পার্কিংয়ে গাড়ি চালু থাকা অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণের ঘটনায় তারা সবাই মারা যান।
নিহতদের পরিবারের একমাত্র জীবিত ভাই মো. এনাম ও প্রতিবেশী মাওলানা ইদরিস জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। নিহতদের মা, স্ত্রী ও সন্তান বারবার অচেতন হয়ে পড়ছেন। একই সঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে কনস্যুলেট সেবা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে কনস্যুলেট সেবা