আমেরিকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প মিশিগানের শপিং মলে মুসলিমদের লক্ষ্য করে হুমকি, অভিযুক্ত কারাগারে টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সিলেটে প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:০৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:০৮:১৯ অপরাহ্ন
সিলেটে প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি
সিলেট, ১৭ মে : প্রাইভেট কারে এসে একটি মাদ্রাসার দানবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, ভোর রাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটের দিকে একটি সাদা প্রাইভেট কার মাদ্রাসার দানবাক্সের সামনে এসে থামে। কিছুক্ষণ পর গাড়ি থেকে এক যুবক বের হন। এরপর সাদা টি-শার্ট পরা আরও একজন যুবক নেমে আসে। পরে দু’জন মিলে ড্রিল মেশিন ব্যবহার করে দানবাক্সের তালা ভেঙে ভেতর থেকে টাকা সংগ্রহ করে গাড়িতে ওঠেন।
ফুটেজে আরও দেখা যায়, এ সময় একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যায়। পরে আবারও একজন যুবক গাড়ি থেকে নেমে দানবাক্সের অবশিষ্ট টাকা নিয়ে  গাড়িতে উঠেন। এরপরই প্রাইভেট কারটি স্থান ত্যাগ করে।
স্থানীয়দের দাবি, একই কৌশলে ওই রাতে আশপাশের কয়েকটি মসজিদ থেকেও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। তারা দ্রুত ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখেছি। এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেনি। তবে আমাদের দুইজন উপ-পরিদর্শক (এসআই)সহ একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ উদ্যোক্তাদের সাফল্যে উজ্জ্বল হলো বাংলাদেশ

তরুণ উদ্যোক্তাদের সাফল্যে উজ্জ্বল হলো বাংলাদেশ