আমেরিকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন মেট্রো ডেট্রয়েটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা বার্ষিক আতশবাজি ঘিরে কিশোর কারফিউ বাড়াতে চায় ডেট্রয়েট মিশিগানের সড়কে গাড়ির ধাক্কায় দুই নির্মাণকর্মী নিহত গ্র্যান্ড র‍্যাপিডসে ট্রেনের ধাক্কায় নারী নিহত সায়ো টাউনশিপের ওভারপাস থেকে ফ্রিওয়েতে লাফ দিয়ে নারীর মৃত্যু

এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’ 

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১২:৫৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১২:৫৩:৫৪ পূর্বাহ্ন
এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’ 
ডেট্রয়েট, ৩১ মে : আজ রবিবার হৃদয়ে কোনো অপূর্ণ স্বপ্ন নিয়ে একাকী দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। সঙ্গে কমলার খোসাও রাখার দরকার হবে না। কারণ, আজ রাতের আকাশে দেখা মিলতে পারে এ মাসের দ্বিতীয় পূর্ণিমার—বিরল এক ‘ব্লু মুন’-এর। আকাশপ্রেমীদের জন্য এটি হতে পারে এক বিশেষ চন্দ্র-দর্শনের রাত।
নাসার মে মাসের ‘স্কাইওয়াচিং গাইড’ অনুযায়ী, মে মাসের বিদায় ঘণ্টা বাজবে এক বিশেষ চন্দ্র-আয়োজনের মধ্য দিয়ে। ৩১ মে রাতের পূর্ণিমা হবে মাসটির দ্বিতীয় পূর্ণিমা, যা ‘ব্লু মুন’ হিসেবে আকাশে ধরা দেবে।
তবে নামের সঙ্গে মিল থাকলেও এই চাঁদ বাস্তবে নীল রঙের হবে না। নাসার ব্যাখ্যা অনুযায়ী, একটি পঞ্জিকা মাসে যখন দ্বিতীয়বার পূর্ণিমা ঘটে, তখন সেই পূর্ণিমাকে ‘ব্লু মুন’ বলা হয়। এটি তুলনামূলকভাবে বিরল একটি ঘটনা। ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত “Once in a Blue Moon” প্রবাদটির উৎপত্তিও এই বিরলতার ধারণা থেকেই। প্রবাদটির অর্থ হলো—এমন কোনো ঘটনা, যা খুব কম ঘটে বা কদাচিৎ দেখা যায়।
নাসার তথ্যমতে, রবিবারের এই পূর্ণিমাটি মাসের শুরুতে দেখা যাওয়া ‘ফ্লাওয়ার মুন’-এর পরবর্তী পূর্ণিমা। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি একটি ‘মাইক্রোমুন’ হিসেবেও বিবেচিত হবে। অর্থাৎ, পূর্ণিমার সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবী থেকে তুলনামূলকভাবে সবচেয়ে দূরের অবস্থানে থাকবে। ফলে আকাশে এটিকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের চেয়ে কিছুটা ছোট দেখাতে পারে।
চাঁদের একটি পূর্ণ চন্দ্রচক্রে অমাবস্যা থেকে পূর্ণিমা এবং পুনরায় অমাবস্যার দিকে অগ্রসর হওয়ার পথে মোট আটটি প্রধান পর্যায় (অমাবস্যা, শুক্লপক্ষের দ্বিতীয়া, প্রথম চতুর্থাংশ, শুক্লপক্ষের অষ্টমী, পূর্ণিমা, কৃষ্ণপক্ষের অষ্টমী, তৃতীয় চতুর্থাংশ এবং কৃষ্ণপক্ষের দ্বিতীয়া) অতিক্রম করে। একটি পঞ্জিকা মাসে দুইবার পূর্ণিমা হওয়ার ঘটনা সাধারণত প্রতি দুই থেকে তিন বছর পরপর দেখা যায়।
সর্বশেষ 'ব্লু মুন' দেখা গিয়েছিল ২০২৪ সালের ১৯শে আগস্ট; আর পরবর্তী 'ব্লু মুন' দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে ২০২৭ সালের মে মাসে।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেট পুলিশের ঈদ পুনর্মিলনী, প্রশাসন-রাজনীতির মিলনমেলা

সিলেট পুলিশের ঈদ পুনর্মিলনী, প্রশাসন-রাজনীতির মিলনমেলা