আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র
পতাকা, জার্সি আর প্রিয় দলের স্লোগানে মুখর প্রবাসী বাংলাদেশিরা

বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে  আটলান্টিক সিটি

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০১:৪৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০১:৪৮:২৪ পূর্বাহ্ন
বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে  আটলান্টিক সিটি
আটলান্টিক সিটি, ৫ জুন : ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ।  প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে অনেকেই বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়িতে টাঙিয়েছেন বিভিন্ন দেশের পতাকা। 
৪ জুন, বৃহস্পতিবার রাতে সিটির বেংগল ক্লাব তাদের নিজস্ব মিলনায়তনে আয়োজন করেছিল “বিশ্বকাপ উন্মাদনা” অনুষ্ঠানের। প্রিয় দলের জার্সি পরে পতাকা হাতে প্রবাসীরা যোগ গিয়েছিলেন সেই অনুষ্ঠানে । বিভিন্ন দেশের জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছিল সংগঠনের মিলনায়তন ।
অনুষ্ঠানে আর্জেন্টিনা ও  ব্রাজিল দলের সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।
প্রবাসী ফুটবলপ্রেমীরা সারাক্ষণ নিজ নিজ পছন্দের দলের সমর্থনে শ্লোগান দিয়ে মিলনায়তন মাতিয়ে রাখেন এবং নিজেদের পছন্দের দলের সাফল্য কামনা করেন । অনেক প্রবাসী মেতে ওঠেন খুনসুটিতে। বিশ্বকাপের থিম সংয়ের সংগে নেচে গেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন ।
অনুষ্ঠানে   জনৈক প্রবাসী বলেন, “বিশ্বকাপ এলেই প্রবাসে যেন বাংলাদেশের পরিবেশ ফিরে আসে। সবাই নিজ নিজ দলের সমর্থনে একত্রিত হয়, তর্কে লিপ্ত হয়, তবে সম্পর্কের উষ্ণতা ও সৌহার্দ্য অটুট থাকে।” বেংগল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তাননু ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ “বিশ্বকাপ উন্মাদনা” অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান । নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়

বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়