আমেরিকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত

যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচ দেখার সুযোগ আটলান্টিক সিটির ফুটবল উৎসবে

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৩:০৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৩:০৫:৪৯ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচ দেখার সুযোগ আটলান্টিক সিটির ফুটবল উৎসবে
আটলান্টিক সিটি, ৭ জুন: বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য এক আনন্দঘন আয়োজন নিয়ে আসছে সিটি অব আটলান্টিক সিটি, ভিজিট আটলান্টিক সিটি, নর্থ টু শোর ও আটলান্টিক সিটি স্পোর্টস কমিশন। আগামী শুক্রবার, ১২ জুন আটলান্টিক সিটির শোবোট রিসোর্টের গ্রীন টার্ফ এ অনুষ্ঠিত হবে “আটলান্টিক সিটি ফুটবল উৎসব- ২০২৬”।
ওইদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য ফুটবল উৎসব উদযাপন অনুষ্ঠান। ফুটবলের প্রতি ভালোবাসা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বিশাল আউটডোর স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ফুটবল ম্যাচ। দর্শকরা আধুনিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে খেলার রোমাঞ্চকর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন।
এছাড়াও উৎসবে শিশুদের জন্য থাকবে পি-উই সকার, ফেস পেইন্টিং, আর্টস অ্যান্ড ক্রাফট , ফুটবল  ইনফ্ল্যাটেবলসসহ নানা বিনোদনমূলক কার্যক্রম। দর্শকদের জন্য থাকবে সঙ্গীত, আকর্ষণীয় উপহার এবং আরও অনেক চমকপ্রদ আয়োজন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে আগত প্রথম ৭৫টি গাড়ির জন্য বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তবে ফ্রি পার্কিং ভাউচার পেতে অংশগ্রহণকারীদের ইভেন্টে এসে চেক-ইন করতে হবে। অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য সাউথ নিউ জার্সি এভিনিউর প্রবেশপথ ব্যবহার করতে হবে। 
আয়োজকরা সকল ফুটবলপ্রেমীকে সপরিবারে এই উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে প্রবাসীর গালে চড়!  নির্বাচন কর্মকর্তার শাস্তি দাবি

সিলেটে প্রবাসীর গালে চড়!  নির্বাচন কর্মকর্তার শাস্তি দাবি