আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

লুটনে এসএসসি '৯১ ব্যাচের পুনর্মিলনীতে আনন্দ-উচ্ছ্বাস

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০২:৫৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০২:৫৭:২৪ পূর্বাহ্ন
লুটনে এসএসসি '৯১ ব্যাচের পুনর্মিলনীতে আনন্দ-উচ্ছ্বাস
লুটন, ২৬ জুন : প্রতি বছরের মতো এবারও ব্রিটেনজুড়ে ছড়িয়ে থাকা এসএসসি ১৯৯১ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে লুটন। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে স্মৃতিচারণ, আনন্দ আর দেশীয় সংস্কৃতির আবহে দিনভর সময় কাটান তারা।
গত ২১ জুন (রোববার) লুটনের ভেন্যু সেন্টারে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় দুই শতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন। আকলিক চৌধুরী, রেবেকা সুলতানা ও বর্ষার কণ্ঠে বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিনা আহমদ, রফিকুল ইসলাম ও আকরাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মারুফ আহমেদ। বক্তব্য রাখেন জামিল ইকবাল, ডা. নেসাওর চৌধুরী, সলিসিটর নুরুল গাফফার, ডা. নজরুল এবং মকসুদ আহমদ জোয়ারদার।
দিনভর নাচ, গান, আড্ডা ও প্রাণবন্ত আয়োজনে মুখর ছিল পুরো অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন রানা খান, সানজিদা, বর্ষা, এহতেশাম, রাজি এবং আরও অনেক শিল্পী।
দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বন্ধুদের সঙ্গে গল্পে-আড্ডায় ফিরে আসে স্কুলজীবনের অসংখ্য স্মৃতি। কেউ স্মৃতিচারণে আবেগাপ্লুত হন, কেউ আবার হারিয়ে যান পুরোনো দিনের গল্পে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় সংস্কৃতির ছোঁয়া। আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি দেশি ফলের পাশাপাশি অনেকেই নিজ বাড়ি থেকে নিয়ে আসেন ঐতিহ্যবাহী পিঠা-পুলি। দেশীয় স্বাদ ও আন্তরিক মিলনমেলায় প্রবাসেও যেন ফিরে আসে শৈশব-কৈশোরের বাংলাদেশ। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী

মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী