আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১১:৪০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১১:৪০:১৯ পূর্বাহ্ন
অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস
ঢাকা, ১১ জুলাই: বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা ইস্যু স্থগিত রাখার কারণ ব্যাখ্যা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণের হার তুলনামূলক বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্থগিতাদেশ ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর রয়েছে।
শনিবার (১১ জুলাই) দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ সুরক্ষিত রাখা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন অভিবাসীরা যাতে অনিয়মিতভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা দেশটির ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি না করেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই-বাছাই ও নিরাপত্তা যাচাইকরণ নীতিমালা পুনর্মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে। এর উদ্দেশ্য হলো, অভিবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
তবে মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে, এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটন, শিক্ষার্থী, ব্যবসা কিংবা অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মেট্রো ডেট্রয়েটে মাদক নিরাময়  কেন্দ্রে এফবিআইয়ের অভিযান

মেট্রো ডেট্রয়েটে মাদক নিরাময়  কেন্দ্রে এফবিআইয়ের অভিযান