আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ

আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১১:৪৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১১:৪৭:১৭ অপরাহ্ন
আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা
ঢাকা, ১৩ জুলাই: দেশের শীর্ষ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস প্রায় ১৪ হাজার কোটি টাকা (১.১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগে বহরে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
এই বিনিয়োগ বাস্তবায়িত হলে বর্তমানে ২৫টি উড়োজাহাজের বহর বেড়ে ৪৬টিতে উন্নীত হবে, যা দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে অন্যতম বৃহৎ সম্প্রসারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইউএস-বাংলা জানিয়েছে, বিশ্বের শীর্ষ পাঁচটি এয়ারক্র্যাফট লিজিং প্রতিষ্ঠানের মাধ্যমে উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে।
আগামী ২৯ জুলাই রাজধানীর হোটেল শেরাটনে এই মেগা বিনিয়োগ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, আন্তর্জাতিক বিভিন্ন এয়ারক্র্যাফট লিজিং প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ দেশি-বিদেশি এভিয়েশন, ট্রাভেল ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সেখানে বিনিয়োগ পরিকল্পনা, উড়োজাহাজ সরবরাহের সময়সূচি ও ভবিষ্যৎ সম্প্রসারণ কৌশলের বিস্তারিত তুলে ধরা হবে।
নতুন বোয়িং উড়োজাহাজগুলোতে থাকবে ওয়্যারলেস ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট, ইন-ফ্লাইট ওয়াই-ফাই, প্রিমিয়াম কেবিন ও আধুনিক আসনব্যবস্থা। যাত্রীরা আকাশে ভ্রমণের সময় ইন্টারনেট ব্যবহার, বার্তা আদান-প্রদান এমনকি ফোনকল করার সুবিধাও পাবেন।
ইউএস-বাংলার দাবি, এই প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পাশাপাশি শত শত নতুন কর্মসংস্থান, পর্যটন, বাণিজ্য এবং বৈদেশিক মুদ্রা আয়ে ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ