আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

দেশে কেউ নিরাপদ নাই : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ১২-০৬-২০২৩ ১২:২৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৩ ১২:২৭:২২ অপরাহ্ন
দেশে কেউ নিরাপদ নাই : মোমিন মেহেদী
ঢাকা, ১২ জুন : বরিশাল সিটি নির্বাচনে হামলা-পাল্টা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন. অর্থনৈতিক-প্রশাসনিক ও রাজনৈতিক পাষন্ডতার কাছে অসহায় হয়ে দেশে কেউ নিরাপদ নাই। আমরা নিরাপত্তা চাই, চাই দেশের সকল মানুষ নিরাপদ থাকুক-ভালো থাকুক-সুস্থ থাকুক।
নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ে ১২ জুন বিকেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের ঐক্যবদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, একরামুল হক গাজী লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সহ-সাংগঠনিক সম্পাদক কালাম ফয়েজ কলি প্রমুখ।
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় আরো বলেন, গণমাধ্যমের কল্যাণে জেনেছি- ‘চরমোনাই পীরের ছোট ভাই বলেছেন-  ‘নৌকায় ভোট দিলে পাবে শেখ হাসিনা, ধানের শীষে ভোট দিলে পাবে বেগম জিয়া আর হাত পাখায় ভোট দিলে পাবে আল্লাহর নবী’ সেই নবী দাবিকারী ব্যক্তিটির উপর হামলা করা হয়েছে, যা সত্যি আমজনতার জন্য আশঙ্কার। এই আশঙ্কাগ্রস্থ সময় থেকে আমরা মুক্তি চাই, দেশ ও দেশের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী