আমেরিকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’

গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১১:৪২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০১:১৫:৪২ পূর্বাহ্ন
গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি : সমবেত সঙ্গীত পরিবেশন করছে শিব মন্দিরের নটরাজ শিল্পীগোষ্ঠী।

ওয়ারেন, ১৮ জুলাই : মিশিগানের স্টার্লিং হাইটসভিত্তিক সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘মৈত্রী’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গানে, কবিতায়, নৃত্যে এবং প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী বাঙালি শিল্পী, সংস্কৃতিপ্রেমী ও সুধীজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। বক্তব্য রাখেন মৈত্রীর প্রতিষ্ঠাতা ও সঙ্গীত শিক্ষক তপন প্রভু। পরে প্রতিষ্ঠানটির লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রবাসে বাংলা গান ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন আকলিমা বেগম ডলি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সঙ্গীত ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মৈত্রীর সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরও সমৃদ্ধি কামনা করেন।


ছবি : মৈত্রীর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের শুরুতে সমবেত সঙ্গীত পরিবেশন করছেন মৈত্রী শিল্পীবৃন্দ।

সাংস্কৃতিক পর্বের শুরুতেই মৈত্রীর শিল্পীদের সমবেত সঙ্গীত পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। এতে অংশ নেন হেলেন হাবিব, কামরুল হায়দার, সুলতানা গজনবী, রুমানা রশীদ, শ্বেতা দে, গোলাম হায়দার, আজিজ খন্দকার এবং তপন প্রভু। তবলায় সঙ্গত করেন অমিত চ্যাটার্জি, গিটারে ছিলেন আবীর এবং পারকাশনে ছিলেন আহসান হাবিব।
অনুষ্ঠানে মহুয়া দাস সরকার ও রুমানা রশীদের পরিবেশিত দ্বৈত নৃত্য দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
এ ছাড়া শিব মন্দিরের নটরাজ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সমবেত সঙ্গীত অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এ পরিবেশনায় অংশ নেন চিনু মৃধা, কাবেরী দে, সঙ্গীতা পাল, নীলিমা রায়, সুস্মিতা চৌধুরী, বেবী আচার্য্য, রাজশ্রী শর্মা, জ্যোৎস্না বিশ্বাস, দীপক দে এবং অজিত দাস। তবলায় সহযোগিতা করেন মধুসূধন পাল।
অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন সুলতানা গজনবী, হেলেন হাবিব, গোলাম হায়দার, কামরুল হায়দার, শ্বেতা দে, রুমানা রশীদ, আজিজ খন্দকার, সুশান্ত সরকার, তনুশ্রী কুমার, অমিতা মৃধা, উর্মি বাসেত, হারুন রশীদ, রকিসানা পলি, শামীম শহীদ এবং সঙ্গীত শিক্ষক তপন প্রভু। শিল্পীদের পরিবেশনায় সুরের বৈচিত্র্য ও আবেগঘন উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। তবলায় অমিত চ্যাটার্জি, গিটারে আবীর এবং পারকাশনে আহসান হাবিব সঙ্গত করেন।

ছবি : বক্তব্য রাখছেন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান মৈত্রীর প্রতিষ্ঠাতা ও সঙ্গীত শিক্ষক তপন প্রভু। 

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন পরমেশ্বর প্রসন্ন কুমার। তাঁর আবৃত্তিও উপস্থিত দর্শকদের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানজুড়ে প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশ, নতুন প্রজন্মকে সঙ্গীত শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং শিল্প-সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান মৈত্রী-এর প্রতিষ্ঠাতা ও সঙ্গীত শিক্ষক তপন প্রভু ভারতের পশ্চিমবঙ্গের বেলঘরিয়ার বাসিন্দা হলেও তাঁর পৈতৃক নিবাস বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। দীর্ঘদিন ধরে তিনি মিশিগানে বসবাসরত বাংলা ভাষাভাষী শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের সঙ্গীত শিক্ষার মাধ্যমে বাংলা সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী