আমেরিকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের

বিউটি রানী ইস্যুতে সমালোচনার প্রয়োজন নেই : ববি হাজ্জাজ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১২:৩৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১২:৩৮:৫১ অপরাহ্ন
বিউটি রানী ইস্যুতে সমালোচনার প্রয়োজন নেই : ববি হাজ্জাজ
সিলেট, ২৮ জুলাই : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাখাতে বিনিয়োগ আরও বাড়ানো হবে এবং শিক্ষা বাজেট দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি ২০২৮ সালের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় বিদ্যালয়ের খাঁশিয়া সম্প্রদায়ের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের ঐতিহ্যবাহী খাঁশিয়া পান-সুপারির মালা পরিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেয়। বিদ্যালয়টির প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী খাঁশিয়া সম্প্রদায় ও চা-শ্রমিক পরিবারের সন্তান। প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষ ঘুরে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষকদের সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা করেন।
তিনি জানান, বাংলা ও ইংরেজিতে প্রাথমিক শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণ, শ্রেণিকক্ষভিত্তিক মূল্যায়ন ও ফাউন্ডেশনাল লার্নিং কার্যক্রম জোরদার করা হয়েছে। নতুন মূল্যায়ন পদ্ধতি ও নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে এবং আগামী ১৭ আগস্টের মধ্যে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে।
বিদ্যালয় পরিদর্শনের সময় স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি জানালে প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, বর্তমানে কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের পরিকল্পনা নেই।
এদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি রানী পালকে ঘিরে সামাজিক মাধ্যমে চলা আলোচনা-সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "একজন মানুষ বাতাসের ভিতর দাঁড়িয়ে গান শুনছে- এটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে?" তিনি আরও বলেন, "এটা নিয়ে আলোচনা-সমালোচনা আপনারাই করেছেন, জনগণ বা অন্য কেউ করছে না।"
দিনব্যাপী সফরে প্রতিমন্ত্রী জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেলিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (ট্রেনিং) আব্দুল আলীম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার তদন্ত পরিদর্শক আল আমিন মীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জুলহাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, গভর্নিং বডির সভাপতি ইমাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
র‍্যাকুন পুড়িয়ে হত্যার অভিযোগে ডেট্রয়েটের ব্যক্তির দোষ স্বীকার

র‍্যাকুন পুড়িয়ে হত্যার অভিযোগে ডেট্রয়েটের ব্যক্তির দোষ স্বীকার