আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫

রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০১:৩৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০১:৩৫:৫৪ পূর্বাহ্ন
রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত
রেডফোর্ড টাউনশিপ, ২ আগস্ট : রেডফোর্ড টাউনশিপ পুলিশ একটি প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনার তদন্ত করছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি কোনো আকস্মিক ঘটনা নয়; বরং সুপরিকল্পিত হামলা বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পুলিশ জানায়, গ্লেনডেল ও উডবাইন এলাকার কাছে গুলির শব্দ শোনার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে ঠিক কখন এ খবর পাওয়া যায়, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ভেতরে এক ব্যক্তিকে দেখতে পান। তার শরীরে গুলির আঘাতের চিহ্ন ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগ পর্যন্ত পুলিশ সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের ফেসবুক বার্তায় বলা হয়, “আমরা ধারণা করছি, এটি একটি পরিকল্পিত হামলা ছিল এবং ঘটনাটি আকস্মিক বা দৈবচয়নমূলক (র‍্যান্ডম) নয়।” ঘটনাটি তদন্তে গোয়েন্দা কর্মকর্তারা কাজ করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ডিটেকটিভ ডব্লিউ. বাইওক্কোর সঙ্গে ৩১৩-৩৮৭-২৫৮২ নম্বরে অথবা [email protected] ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে রেডফোর্ড টাউনশিপ পুলিশ। এছাড়া রেডফোর্ড পুলিশ কমান্ড লাইনের ৩১৩-৩৮৭-২৫৫৫ নম্বরেও তথ্য দেওয়া যাবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো আম-কাঁঠালি উৎসব ৯ আগস্ট

হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো আম-কাঁঠালি উৎসব ৯ আগস্ট