আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক

মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৩৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৩৯:৫৩ পূর্বাহ্ন
মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি
ক্যান্টন টাউনশিপ, ২৫ আগস্ট: কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (CAIR) মিশিগান শাখার কর্মকর্তারা ক্যান্টন টাউনশিপে সংগঠনটির অফিসে হত্যার হুমকি পাওয়ার পর মুসলিমবিদ্বেষী বক্তব্য বা ‘হেট স্পিচ’ বন্ধের আহ্বান জানিয়েছেন।
সোমবার এক বিজ্ঞপ্তিতে CAIR-MI জানায়, তাদের অফিসে নিয়মিত হয়রানিমূলক ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা আসে। অনেক সময় দিনে একাধিকবার এসব বার্তা পাঠানো হয়। তবে গত সপ্তাহে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করে। ডিয়ারবর্ন এলাকায় মুসলিমবিদ্বেষী কর্মী জেক ল্যাংয়ের উপস্থিতির পরপরই সংগঠনটি টানা তিন দিনে তিনটি হত্যার হুমকি পায় বলে জানানো হয়েছে।
দেশটির অন্যতম বৃহৎ মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন CAIR-এর মিশিগান শাখা জানিয়েছে, হুমকির বিষয়টি ক্যান্টন টাউনশিপ পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
তবে হুমকিগুলোর বিষয়ে CAIR-MI বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। সোমবার মন্তব্যের জন্য ক্যান্টন টাউনশিপ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
কর্মকর্তারা উল্লেখ করেন, ৪ আগস্টের প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী আব্দুল এল-সায়েদের জয়ের পর অনলাইনে মুসলিমবিদ্বেষী বক্তব্যের যে ঢেউ সৃষ্টি হয়েছিল, এই হুমকিগুলোর সময় তার সঙ্গে মিলে যায়। এ বিষয়ে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বলে জানায় CAIR-MI।
বিজ্ঞপ্তিতে CAIR-MI-এর প্রধান স্টাফ অ্যাটর্নি অ্যামি ডুকুরে বলেন, নাগরিক অধিকার রক্ষায় কাজ করা কোনো সংগঠনের প্রতি হত্যার হুমকি মুসলিমবিদ্বেষী ঘৃণা উসকে দেওয়ার একটি অগ্রহণযোগ্য পরিণতি।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা জনবিতর্ককে কখনোই মুসলিম, মুসলিম প্রতিষ্ঠান কিংবা আমেরিকান মুসলিমদের অধিকারের পক্ষে কথা বলা ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।
অ্যামি ডুকুরে নির্বাচিত কর্মকর্তা, কমিউনিটি নেতা, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের প্রতি উসকানিমূলক বক্তব্য প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তিনি বলেন, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের কোথাও ঘৃণা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।
CAIR-এর সর্বশেষ নাগরিক অধিকারবিষয়ক প্রতিবেদনে সারা দেশে মুসলিমবিদ্বেষী আচরণের ৮ হাজার ৬৮৩টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। ১৯৯৬ সালে এ ধরনের প্রতিবেদন প্রকাশ শুরু করার পর থেকে এটিই সংগঠনটির নথিভুক্ত সর্বোচ্চ সংখ্যা।
CAIR-MI আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যেকোনো বিশ্বাসযোগ্য হুমকির বিষয়ে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কমিউনিটি নেতাদের মুসলিমবিদ্বেষী বক্তব্য এবং মুসলিম আমেরিকান ও তাঁদের সমর্থকদের ভয়ভীতি দেখানোর প্রচেষ্টার প্রকাশ্যে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন

রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন